০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সপ্তাহজুড়ে দুই কোম্পানির দরবৃদ্ধিতে ডিএসই’র সতর্কবার্তা জারি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • / ১০৩৩৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত দুই কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুটির কর্তৃপক্ষ। কোম্পানিগুলোর কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে ডিএসই মনে করেছে, বিনা কারণে কোম্পানি দুটির শেয়ারদর অতিরিক্ত বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যে কারণে কোম্পানি দুটির শেয়ার নিয়ে ডিএসইর ওয়েবসাইটে সতর্কবার্তা জারি করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানি দুটির মধ্যে রয়েছে: ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং জেমিনী সী ফুড লিমিটেড।

জানা গেছে, গত ০৮ মার্চ ওয়াইম্যাক্স ইলেকট্রোডের শেয়ারদর ছিল ১৬ টাকা ৯০ পয়সা। ২৪ মার্চ কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ২৪.৮৫ শতাংশ।

এদিকে, গত ০৮ মার্চ জেমিনী সী ফুডের শেয়ারদর ছিল ৩৬৯ টাকা ৯০ পয়সা। ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৫১০ টাকা ৫০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪০ টাকা ৬০ পয়সা বা ৩৮ শতাংশ।

ঢাকা/টিএ

শেয়ার করুন

সপ্তাহজুড়ে দুই কোম্পানির দরবৃদ্ধিতে ডিএসই’র সতর্কবার্তা জারি

আপডেট: ০২:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২