সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ১১:১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ১০৫২৮ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (১১-১৫ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিলো ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৪টির দর বেড়েছে, ৩০টির দর কমেছে, ২৯৭টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৮টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সপ্তাহের শুরুতে ইস্টার্ন লুব্রিক্যান্টসের উদ্বোধনী দর ছিল ১৮৫৬ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৬৮৭ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১৬৮ টাকা ৮০ পয়সা বা ৯.০৯ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে কোহিনূর কেমিক্যাল
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেসরিজের ৭.৫৬ শতাংশ,মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩.০৫ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ২.৬৯ শতাংশ, বাটা সুয়ের ২.১৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২.০২ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৭৯ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ১.২২ শতাংশ, বার্জার পেইন্টসের ১.০৯ শতাংশ এবং প্রগতি ইন্সুরেন্সের ১.০১ শতাংশ দর কমেছে।






























