সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব শেয়ার
- আপডেট: ১২:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ১১৪৩৫ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮-২২ আগস্ট) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৩১টির দর বেড়েছে, ৩৫৭টির দর কমেছে, ৫টির দর অপরিবর্তিত ছিল এবং ১৯টির লেনদেন হয়নি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির। সপ্তাহজুড়ে ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ১২.০৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আরও পড়ুন: দর কমার তালিকার শীর্ষে যেসব শেয়ার
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ৯.৩৩ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৮.৩১ শতাংশ, ইসলামী ব্যাংকের ৭.৭৭ শতাংশ, দুলামিয়া কটনের ৬.০০ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫.৩৩ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫.০০ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৪.৩১ শতাংশ, কেএন্ডকিউয়ের ৩.৫৯ শতাংশ এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩.৪৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এসএইচ


































