১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সব ফরম্যাটে বাবরই বিশ্বসেরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / ১০৩৪৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রেকর্ড গড়ে জয় এনে দিতে পারেননি, চার রানের জন্য মিস করেছেন ডাবল সেঞ্চুরিও। তবুও করাচি টেস্ট ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে বাবরের জন্য। হবেই না কেন! করাচির ধূসর উইকেটে বাবরের ব্যাটেই তো মহাকাব্য রচিত হয়েছে। তার অনবদ্য ব্যাটে ভর করে জয়ের সমান এক ড্র করেছে পাকিস্তান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, রোমাঞ্চে ঘেরা ম্যাচটির পর পাক অধিনায়কের প্রশংসায় মেতেছে সবাই। এ তালিকায় রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ক্রীড়া ধারাভাষ্যকার মাইকেল ভন। এক টুইটবার্তায় ইংলিশ এ কিংবদন্তি বলেন, এই বিষয়ে কোনো প্রশ্ন ছাড়াই আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বাবর আজম। সব ফরম্যাটেই সে দুদার্ন্ত।

আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই নিজের জাত চেনাচ্ছেন বাবর আজম। তবে গত দুই বছর টেস্টে পাচ্ছিলেন না কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা। অবশেষে করাচি টেস্টে সেই অপেক্ষার অবসান হলো। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৪২৫ বল খেলে করেছেন ১৯৬ রানের অনবদ্য এক ইনিংস। যে ইনিংস খেলতে গিয়ে অনেক রেকর্ডও রাঙিয়েছেন তিনি। 

অধিনায়ক হিসেবে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৯৬ রান এখন বাবরের। এর আগে ১৯৯৫ সালে ইংলিশ অধিনায়ক মাইকেল আর্থারটন ১৮৫ রানে অপরাজিত ছিলেন। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ। এবার সেটিকে টপকালেন পাক অধিনায়ক। এ ছাড়া চতুর্থ ইনিংসে বাবরের এ ইনিংস সব মিলিয়ে চতুর্থ স্থানে।

এদিকে চতুর্থ ইনিংসে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ এখন বাবরের ১৯৬ রান। এর আগের রেকর্ড ছিল ইউনিস খানের। অপরাজিত ১৭১। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ৪২৫ বল খেলেও রেকর্ড গড়েছেন বাবর। চতুর্থ ব্যাটার হিসেবে চতুর্থ ইনিংসে চারশ’র বেশি বল খেলেছেন তিনি। 

প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যাওয়ার পর ৫০৬ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। ততক্ষণ পর্যন্ত পুরোপুরি চালকের আসনেই ছিল সফরকারীরা। কিন্তু সেখান থেকেই যেন মহাকাব্য লিখলেন বাবর-শফিক-রিজওয়ানরা। মূলত এ তিনজনের ব্যাটে ভর করেই করাচিতে জয়ের সমান এক ড্র করেছে স্বাগতিকরা। 
ঢাকা/এসএ

শেয়ার করুন

সব ফরম্যাটে বাবরই বিশ্বসেরা

আপডেট: ১২:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২