০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সমালোচনাকারী সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করেছে মাস্ক
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ১০৪৩৪ বার দেখা হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্কের সমালোচনা করে প্রতিবেদন তৈরির কারণে বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গতকাল বৃহস্পতিবার মাস্ক সাংবাদিকদের বিরুদ্ধে ‘ডক্সিং’ বা ব্যক্তিগত তথ্য প্রকাশের মাধ্যমে তার পরিবারকে বিপন্ন করার অভিযোগ এনে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এই স্থগিতাদেশ জারি করেন।
বরখাস্ত হওয়া সাংবাদিকদের মধ্যে নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন, দ্য ইন্টারসেপ্ট এবং ভয়েস অব আমেরিকার সাংবাদিকরা রয়েছেন।
পরে ইলন মাস্ক সাংবাদিকদের বিরুদ্ধে প্ল্যাটফর্মটির ‘বেসিক্যালি অ্যাসাসিনেশন কোঅর্ডিনেশন’ পলিসি লঙ্ঘনের অভিযোগ তোলেন।
আরও পড়ুনঃযুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক
ঢাকা/এসএম
ট্যাগঃ



































