০১:২৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সল্টলেকে মোহনবাগান-আবাহনী অলিখিত ফাইনাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / ১০৩৩১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: তিন বছর আগে জাতীয় দলের জার্সিতে সল্টলেকে খেলেছিলেন। এবার ক্লাবের জার্সিতে যুবভারতী ক্রীড়াঙ্গন মাতানোর অপেক্ষায় নাবীব নেওয়াজ জীবন। ২০১৯ সালের ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জিততে জিততে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচকে প্রেরণা হিসেবে নিয়ে এএফসি কাপ বাছাইয়ের প্লে-অফ বাধা পার হওয়ার আশা এ ফরোয়ার্ডের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিপক্ষ এটিকে মোহনবাগান, যে দলে খেলেছিলেন জীবনের দাদা আফতাব হোসেন মণ্ডল। ভারতের ঐতিহ্যবাহী এ ক্লাবটিকে নিয়ে আবেগাপ্লুত হলেও পেশাদারিত্বের জায়গা থেকে ছাড় দিতে নারাজ ঢাকা আবাহনী লিমিটেডের এ তারকা। ২০১৭ সালের ৪ এপ্রিল এএফসি কাপের গ্রুপ পর্বে এই সল্টলেকে মোহনবাগানের কাছে হারের বদলা নেওয়ার সুযোগ যে এসেছে একই মঞ্চে।

মঙ্গলবার মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচটি শুধু প্রতিশোধেরই নয়, আবাহনীর জন্য লক্ষ্য পূরণেরও। জিতলে গ্রুপ পর্ব নিশ্চিত হবে। গ্রুপ ‘ডি’তে যোগ দেবে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা, মালদ্বীপের মাজিয়ার সঙ্গে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া দুই বাংলার ফুটবল লড়াই ঘিরে পুরো কলকাতায় উৎসবের আমেজ। অলিখিত এ ফাইনালে ৬৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামের গ্যালারির বেশিরভাগ অংশ পরিপূর্ণ থাকবে বলে মোবাইল ফোনে জানিয়েছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।

করোনাভাইরাসের কারণে এবার এএফসি কাপের ম্যাচগুলো হচ্ছে এক লেগের। তাই আজ নির্ধারিত নব্বই মিনিটে ফল না এলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। ত্রিশ মিনিটের অতিরিক্ত সময়েও কোনো গোল না হলে গ্রুপ পর্বের দল চূড়ান্ত করার জন্য হবে পেনাল্টি শুটআউট। যে কারণে গতকাল অনুশীলনের সময় টাইব্রেকারের প্রতিও জোর দেন আবাহনী কোচ লেমোস। প্রিলিমিনারি রাউন্ড টুতে মোহনবাগান হারিয়েছিল শ্রীলঙ্কার ব্লু স্টারকে। মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া সিলেট না যাওয়ায় ওয়াকওভার পায় আবাহনী। তাই ম্যাচ খেলার বিচারে এবং নিজেদের চেনা গ্রাউন্ডে ম্যাচ বলে এগিয়ে মোহনবাগানই। তা নিয়ে অবশ্য ভাবছেন না আবাহনী কোচ লেমোস।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কলকাতা জয়ের বিশ্বাস পর্তুগিজ এ কোচের কণ্ঠে, ‘মোহনবাগান শক্তিশালী দল। কিন্তু আমরাও এখানে জিততে এসেছি। আশা করি, লক্ষ্য পূরণ করতে পারব।’ লক্ষ্য পূরণের ম্যাচে আকাশি-নীল জার্সিধারীরা নাও পেতে পারে ডোরেয়লটন গোমেজকে। এ ব্রাজিলিয়ানের শূন্যস্থান পূরণ করা কঠিন হলেও বাকিদের নিয়েই জিততে মরিয়া লেমোস।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সল্টলেকে মোহনবাগান-আবাহনী অলিখিত ফাইনাল

আপডেট: ০২:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২