০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সহযোগী প্রতিষ্ঠান করবে এসিআই ফরমুলেশন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১০২৭৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফরমুলেশনের পরিচালনা পর্ষদ নতুন সহযোগী কোম্পানির অনুমোদন দিয়েছে। নতুন সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে এসিআই এগ্রোকেম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, নতুন এই সহযোগীর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২ কোটি টাকা। এই প্রতিষ্ঠানের ৯০ শতাংশ শেয়ারের মালিকানা এসিআই ফরমুলেশনের।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করবে এসিআই ফরমুলেশন।
ঢাকা/টিএ
ট্যাগঃ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ মে সহযোগী প্রতিষ্ঠান করবে এসিআই ফরমুলেশন

































