০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সাকিবসহ টি-টোয়েন্টি অধিনায়কের তালিকায় চারজন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • / ১০৪০৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শুরু করে জিম্বাবুয়ে সফরের আগ পর্যন্ত এই সংস্করণে ফল এসেছে, এমন ১২টি ম্যাচ খেলে বাংলাদেশ দল জয় পায় মাত্র ১টি। জিম্বাবুয়ে সফরেও সুবিধা করতে পারেনি টাইগাররা। ৩ ম্যাচের সিরিজ হেরেছে ১-২ ব্যবধানে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুশ্চিন্তা বাংলাদেশ দল। এজন্য অধিনায়কত্বে পরিবর্তন আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে জিম্বাবুয়ে সফরে দায়িত্ব দেওয়া হয় নুরুল হাসান সোহানকে। তবে গুঞ্জন ছিল, এশিয়া কাপ থেকে নেতৃতে পেতে পারেন সাকিব আল হাসান। কিন্তু আজ বৃহস্পতিবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, অধিনায়কত্ব নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সাকিব ও মাহমুদউল্লাহসহ নেতৃত্বের ভাবনায় আছেন ৪ জন।

পাপন বলছিলেন, ‘এখানে আরো নাম ছিল। আগে এসেছিল লিটন দাস, এরপর অনেকেই সোহানের নাম বলছে যে সে ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন, আগে তার সাথে তো কথা বলতে হবে। কিছু টার্মস এবং কন্ডিশন ঠিক করে নিতে হবে। এসবগুলো সবই বাকি আছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন।’

তবে চারজনের তালিকা থেকে একজন অধিনায়কত্ব না করার ভাবনার কথা জানিয়েছেন বোর্ড। পাপনের জবাব, ‘যে ৪ জনের নাম বললাম এর মধ্যে একজন না করেছে। সে তো হবে না স্বাভাবিকভাবে। এদের মধ্যে সোহান তো ইনজুরিতে।’

তবে আবার মাহমুদউল্লাহকে বসানো হবে কিনা বা পুরোনো কাউকেই নেতৃত্ব দেওয়া হিবে কি-না জানতে চাইলে পাপনের ব্যাখ্যা, ‘এটা এখন যদি আমি বলে দিই, তাইলে আপনারা সব তো জেনেই যাবেন। সাকিব হচ্ছে কি, হচ্ছে না, এটা তো এখন আমি বলবো না।’

অধিনায়ক কে হবেন, তার সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল, এরপর তাদের সঙ্গে আলাপও যে হয়ে গেছে, তা বিসিবি সভাপতির কথা থেকেই পরিষ্কার। তবে আলোচনা এখানেই শেষ নয়। আরও আলাপের পরই মিলবে নতুন অধিনায়কের দেখা, জানালেন পাপন। আর সেটা হবে এশিয়া কাপের দল ঘোষণার সময়ই। বিসিবি সভাপতি বললেন, ‘একসঙ্গে দল (এশিয়া কাপ) ও নেতৃত্ব দুটোই আপনারা জানবেন। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা যাবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।’

ঢাকা/টিএ

শেয়ার করুন

সাকিবসহ টি-টোয়েন্টি অধিনায়কের তালিকায় চারজন

আপডেট: ০৬:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২