সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি ডিএসসিসির
- আপডেট: ১১:৩৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১০২৯০ বার দেখা হয়েছে
প্রায় সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ (ডিএসসিস)।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম রাত ১টা ৩৫ মিনিটে শেষ হয়। সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হলো।
তিনি আরও বলেন, পশুর হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত বিষয়ে আগামীকাল সকালে হালনাগাদ তথ্য দেওয়া হবে।
বৃহস্পতিবার দিনভর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঢাকা/টিএ
































