সাড়ে ৩২ কোটি টাকার শেয়ার কিনবেন স্কায়ার ফার্মার এমডি
- আপডেট: ১২:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ১০৪৫৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। তাঁর ঘোষণাকৃত শেয়ারের বাজারদর সাড়ে ৩২ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, কোম্পানিটির এমডি তপন চৌধুরী ১৫ লাখ করে শেয়ার ক্রয় করবেন। আজ মঙ্গলবার (০৪ মার্চ) শেয়ারটির দর সর্বোচ্চ ২১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। সেই অনুযায়ী ক্রয়ের ঘোষণাকৃত শেয়ারের বর্তমান বাজার মূল্য ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা।
আরও পড়ুন: গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের লেনদেন শুরু আগামীকাল
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক/ব্লক মার্কেট থেকে ঘোষণাকৃত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ক্রয় সম্পন্ন করবেন তিনি।
ঢাকা/এসএইচ


































