সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি
- আপডেট: ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১০২৮৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২০-২৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৬০ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিটির ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১১.৮১ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির ১ কোটি ৬৭ হাজার ৬৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৪ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ১ কোটি ১১ লাখ ৫১ হাজার ৮৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৩৪ লাখ ১৪ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডিকমের ১০৫ কোটি ৫০ লাখ ৫ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৯৭ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকার, সোনালী পেপারের ৯২ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮১ কোটি ২৮ লাখ ১ হাজার টাকার, আমরা টেকনোলজির ৭২ কোটি ৭৪ লাখ ৪ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৭০ কোটি ৫ লাখ ৪৬ হাজার টাকা, সাইফ পাওয়ারটেকের ৪৬ কোটি ১৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এসআর

































