০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সাবমেরিন কেবলস কোম্পানির নাম সংশোধনে ডিএসইর সম্মতি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / ১০৪৯৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, কোম্পানিটির নাম ‘বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পাানি লিমিটেড’ এর পরিবর্তে ‘বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।
আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে দুই কোম্পানি
ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড ‘BSCCL’ এর পরিবর্তে ‘BSCPLC’ হবে।
আগামীকাল মঙ্গলবার (২১ মে) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
ঢাকা/এসএইচ































