সামান্থার আঁচলে বিজয়
- আপডেট: ০৮:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১০৩৩০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সামান্তার আঁচলে বাধা পড়লেন বিজয় দেবরকোন্ডা। বিজয়ের জামার সঙ্গে সামান্হার আঁচল বাধা। পরনে তাঁর গোলাপি রঙের শাড়ি। কানের দুল,সিঁথিতে টিকলি,গলায় হার। একদৃষ্টিতে সামান্তা তাকিয়ে আছে হিরোর দিকে। হিরোর ঠোটে জলন্ত সিগারেট। তাঁর দৃষ্টি স্থির। এমন একটি পোস্টার প্রকাশিত হয়েছে আজ ‘খুশি’ ছবির।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
‘খুশি’ ছবির নায়ক বিজয় দেবরকোন্ডা এবং নায়িকা সামান্থা রুথ প্রভু। রোমান্টিক-কমেডি ঘরানার ছবি এটি। ছবিটি পরিচালনা করছেন শিবা নির্মাণ। ছবির পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সামান্তা বিজয় লিখেছেন আনন্দ-হাসি, ভালোবাসা ও পারিবারিক বন্ধন হলো ‘খুশি’। এই প্রথম নয়, এর আগেও জুটি বেঁধে অভিনয় করেছেন সামান্হা-বিজয়। নাগ অশ্বিন পরিচালিত ছবিতে দেখা গিয়েছিল তাদের। আর একবার সমান তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন ‘ডিয়ার কমরেড’ খ্যাত অভিনেতা বিজয়। যে ছবিতে বিজয়ের বিপরীতে ছিল রাশমিকা মান্দানা।
বিজয়ের সাথে জোর গুঞ্জন রাশমিকা সঙ্গেই প্রেম পর্ব চলছে বেশ কিছুদিন। এমনকি কিছুদিন আগে শোনা গিয়েছিল তারা খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
এদিকে নাগা চৈতন্য সঙ্গে বিবাহ বিচ্ছেদ হবার পর ‘দ্যা ফ্যামিলি ম্যান ২’ খ্যাত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু একের পর এক ছবিতে কাজ করে চলেছেন বিভিন্ন নায়কের সঙ্গে। আগামী ২৩ ডিসেম্বর তামিল-তেলেগু মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন জয়রাম, শচীন খেদেকার, মুরালি শর্মা, লক্ষী, আলী, রোহিণী, শ্রীকান্ত প্রমূখ।





































