সামান্থার ডিভোর্স নিয়ে শ্বশুর নাগার্জুনার বক্তব্য
- আপডেট: ০৩:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১০৩১৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদনঃ গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, অবশেষে ডিভোর্সের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি।
এদিকে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই জুটির ডিভোর্সের পর এ নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করেছেন নাগার বাবা ও সামান্থার শ্বশুর নাগার্জুনা আক্কিনেনি।
ফেসবুকে নাগারজুনা লেখেন, খুবই ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে, স্যাম এবং চৈ-র মধ্যে যা কিছুই ঘটেছে, তা খুবই দুর্ভাগ্যজনক। স্বামী এবং স্ত্রীর মধ্যে যা ঘটে তা খুবই ব্যক্তিগত। স্যাম এবং চৈ দু’জনেই আমার কাছে প্রিয়। আমার পরিবার সবসময়ই স্যামের সঙ্গে সুখকর মুহূর্ত কাটাবে এবং ও সবসময়ই আমাদের কাছে প্রিয় হয়ে থাকবে। ঈশ্বর ওদের দু’জনকে খারাপ সময় কাটিয়ে ওঠার শক্তি দিক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে, শনিবার (২ অক্টোবর) বিকেলে এক যৌথ বিবৃতিতে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন সামান্থা ও নাগা। তারা বলেন, ‘শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি, বহু আলোচনা ও চিন্তাভাবনার পর আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি।’তারা আরও জানান, এক দশকেরও বেশি সময় ধরে তাদের বন্ধুত্ব, যা ভবিষ্যতেও বহাল থাকবে। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সংবাদমাধ্যমকর্মীদের অনুরোধ জানান, তারা যেন এ যুগলের পাশে থাকেন।
উল্লেখ্য, ২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন নাগা চৈতন্য। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় নাগার বিপরীতে ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা দিয়ে। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম হয়। সাত বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে করেছিলেন সামান্থা-নাগা চৈতন্য। সেই প্রেমের বিয়ে ভেঙে গেল।




































