১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সালমানের গোপন তথ্য ফাঁস করলো শাহরুখ!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • / ১০৩৫৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: থিয়েটার থেকে অভিনয়জীবন শুরু করেছিলেন শাহরুখ খান। মঞ্চ থেকে টেলিভিশন, এর পর বড় পর্দা। সব জায়গায় নিজের জাত চিনিয়েছেন শাহরুখ। হয়ে উঠেছেন বলিউড বাদশা। উপাধি পেয়েছেন ‘কিং অব রোমান্স’। এভাবেই বলিউডে তিন দশক পার করে ফেলেছেন শাহরুখ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

২৫ জুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ইনস্টাগ্রাম লাইভ করেন এই বলিউড স্টার। ওই লাইভেই উঠে আসে বন্ধু সালমান খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গ। এ সময় কিং খান বলেন, সালমানের টাইগার ৩-তে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলাম আমি। এসব বলতে বলতেই ভুলবশত সালমানকে নিয়ে ফাঁস করে ফেলেন একটি গোপন কথা। বলার পরই বিষয়টা নিয়ে অপ্রস্তুত হয়ে পড়েন শাহরুখ।

লাইভে শাহরুখ বলেন, সালমান খানের সঙ্গে কাজ নয়, ভালোবাসা, বন্ধুত্ব, ভ্রাতৃত্বের অভিজ্ঞতাই বেশি। গত দু-বছর দারুণ ছিল। কারণ, আমি সালমানের ‘টিউবলাইট’-এ কাজ করেছি। আবার সে আমার ‘জিরো’ ছবির একটা গানে ছিল। এবার সালমান ‘পাঠান’-এ আছে। এ কথা বলেই থেমে যান শাহরুখ। বলেন, এ তথ্যটা হয়তো গোপন রাখার কথা ছিল। যাই হোক, আমি টাইগারে থাকতে চাই।

পাঠান ছবিতে রোমান্টিক লুকের বদলে ভিন্ন লুকে ধরা দিয়েছেন কিং খান। যশরাজ ফিল্মসের ব্যানারে শাহরুখের এ ছবি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সালমানের গোপন তথ্য ফাঁস করলো শাহরুখ!

আপডেট: ০১:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২