০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

সালমান খানকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • / ১০৩৪৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সালমান খান অনুরাগীদের জন্য স্বস্তির খবর। প্রিয় নায়ক ও তার বাবাকে হত্যার হুমকি দেওয়া একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মহাকাল। সালমানকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর ব্যাপারে সে অনেক কিছু পুলিশকে জানিয়েছে।

জানা গেছে, গ্যাংস্টার লওরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে যোগসাজশ রয়েছে মহাকালের। পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি টিম গ্যাংস্টার লওরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি পৌঁছেছে। সেলিম খান ও সালমান খানকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনায় তার ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

এদিকে সেলিম খান ও সালমান খানের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সালমান খানের বান্দ্রার বাড়ির নিরাপত্তাও অনেকটা বাড়ানো হয়েছে। সালমানের দুই নিরাপত্তারক্ষীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে বলে শোনা যাচ্ছে।

গেল সপ্তাহে প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান ও তার বাবা। সদ্য খুন হওয়া পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওলার মতো অবস্থা হবে তাদের—এরকমটা লেখা হুমকি চিঠি দেওয়া হয় তাদের। এই ঘটনার পর থানায় অভিযোগ করে খান পরিবার।

হুমকি পাওয়ার ঘটনায় পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন সালমান খান। তিনি জানিয়েছেন, কোনোরকম হুমকি ফোন পাননি তিনি। এমনকি তার সঙ্গে কারও শত্রুতা আছে এমন কোনো সম্ভাবনার কথাও অস্বীকার করেন তিনি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

সালমান খানকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

আপডেট: ০২:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২