০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সালমান খানের বার্তা নিয়ে বনানীতে সোহেল খান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৭০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সালমান খানের বার্তা নিয়ে বি-টাউন থেকে সরাসরি ঢাকার বনানীতে হাজির হলেন সালমান খানের ভাই সোহেল খান।

১৫ সেপ্টেম্বর দুপুর ২টা নাগাদ এই বলিউড তারকা অনুষ্ঠানস্থলে আসেন। উপলক্ষ, ভাই সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন।

‘বিইং হিউম্যান বাংলাদেশ’-এর ফেসবুক পেজ থেকে এই আউটলেটের কথা আগেই জানিয়েছিলেন সালমান খান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় সালমান খান বলেন, ‘‘হাই বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। আর সেটি হচ্ছে ‘বিইং হিউম্যান ক্লথিং’ ঢাকার বনানীতে চালু হতে যাচ্ছে।’’

তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বনানীর আউটলেটে হাজির হন সোহেল খান। তাকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এসময় সোহেল খান নিজেও খানিকটা নেচে সঙ্গ দেন নৃত্যশিল্পীদের।

এই উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি। 

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে।

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

২০১২ সালে ভারতের মুম্বাইতে শুরু করে এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে পাঁচশ’টিরও বেশি আউটলেটের মাধ্যমে সালমান তার এই চ্যারেটি ফ্যাশন ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করছেন।

আরও পড়ুন: ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান খান

ঢাকা/টিএ

শেয়ার করুন

সালমান খানের বার্তা নিয়ে বনানীতে সোহেল খান

আপডেট: ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২