০২:১০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সালাহ-মানেদের গোল কোনো কাজেই আসলো না

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • / ১০৩২৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শিরোপা জিততে হলে প্রথম শর্ত, আজকের ম্যাচে জয় পেতে হবে। উলভারহ্যাম্পটনকে হারাতেই হবে। অন্যদিকে ম্যানচেস্টার সিটির পরাজয় না হোক, অন্তত ড্র কামনা করতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিজেদের কাজটা ঠিকই করে নিয়েছে লিভারপুল। উলভারহ্যাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে। কিন্তু লাভ কিছুই হলো না। কারণ ম্যানসিটি হারেনি কিংবা ড্রও করেনি। অ্যাস্টন ভিলাকে দুর্দান্ত এক থ্রিলার ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিন হয়ে গেলো তারা।

লিভারপুলের হয়ে গোল করেছেন সাদিও মানে, মোহাম্মদ সালাহ এবং অ্যান্ডি রবার্টসন। কিন্তু শেষ মুহূর্তেও তাদের এই প্রাণান্তকর চেষ্টা কোনো কাজে আসলো না। শিরোপা জয় আর হলো না।

নিজেদের মাঠ অ্যানফিল্ডে সফরকারী উলভারহ্যাম্পটনের কাছে শুরুতেই গোল হজম করে বসে লিভারপুল। শুরু হতে না হতেই, ম্যাচের ৩য় মিনিটে গোল করে বসেন উলভসের পেদ্রো নেতো।

শুরুতেই গোল হজম করে কিছুটা থমকে যাওয়ার মত অবস্থা হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। কিন্তু যে দলে সাদিও মানে, মোহাম্মদ সালাহর মত ফুটবলার রয়েছেন, সেই দল পিছিয়ে থাকতে পারে না। ২৪ মিনিটেই সাদিও মানের গোলে সমতায় ফেরে লিভারপুল।

কিন্তু সেই যে সমতায় ফিরলো অলরেডরা, এরপর তো আর গোলের কোনো নামগন্ধও নেই। খেলা ১-১ গোলে সমতাতেই প্রায় শেষ হওয়ার পথে। এমন সময় গোল করলেন মোহাম্মদ সালাহ। ম্যাচের ৮৪তম মিনিটে এসে অলরেড সমর্থকদের মুখে হাসি ফোটান তিনি।

৮৯ মিনিটে আরও একবার গোল হলো। এবার গোলদাতা অ্যান্ডি রবার্টসন। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। কিন্তু কোনো কাজে আসলো না তাদের। একই সঙ্গে কোয়াড্রাপল (চারটি শিরোপা) জয়ের সম্ভাবনাও শেষ হয়ে গেলো।

পুরো ম্যাচেই একাধিপত্য বজায় রেখে খেলেছে লিভারপুল। ৬৩ ভাগ বল দখলে ছিল তাদের। ৩৭ ভাগ ছিল উলভসের। গোল লক্ষ্যে ম্যানসিটি শট নিয়েছে ২৯টি। পোস্টে তথা টার্গেটে শট ছিল ৮টি। অন্যদিকে উলভসের শট ছিল ৭টি। গোলপোস্ট বরাবর ছিল ৫টি। অথচ এই দলটিই কি না ৮৪ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রেখেছিল লিভারপুলের মত পরাশক্তিকে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

সালাহ-মানেদের গোল কোনো কাজেই আসলো না

আপডেট: ১১:৩৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২