সিএপিএম ইউনিট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ০৫:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ড সিএপিএম ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ২৯.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাবেন।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ক্রয় মূল্য অনুসারে গত ৩০ জুন তারিখে ফান্ডটির প্রতি ইউনিটের নিট সম্পদ মূল্য ছিল ১৩৪ টাকা ২ পয়সা। আর বাজার মূল্যে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪০ টাকা ৯৩ পয়সা।
আলোচিত বছরে ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ) ছিল ৪৭ টাকা ৭১ পয়সা।
আলোচিত ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও) লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেড।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- চার কোম্পানির হাত ধরেই ডিএসইর বড় লেনদেন
- ৪ শতাংশের বেশি লোকসান গুনেছে যেসব কোম্পানির বিনিয়োগকারীরা
- এশিয়ান সন্ধানী লাইফের ১.৫ টাকা ডিভিডেন্ড ঘোষণা
- অবশেষে খুলে দেয়া হচ্ছে স্টাইলক্র্যাফটের কারখানা
- প্রতিদিনই রেকর্ড ভাঙছে পুঁজিবাজার
- সুদহারের সিলিং নির্ধারণ মুক্তবাজার অর্থনীতির অন্তরায়: এবিবি
- সোমবার স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
- বিক্রেতা সংকটে হল্টেড সাউথবাংলা ব্যাংক
- পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্তে নুরানী ডাইংয়ের শেয়ার দরে আবারো চমক!
- ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে
- শেয়ার বিক্রির ঘোষণা এক্সিম ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের
- সূচকের বড় উত্থানে চলছে ডিএসই’র লেনদেন
- আজ বিকেলে ছয় কোম্পানির বোর্ড সভা



































