০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সিটি ব্যাংকের ইপিএস বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১০৩৯২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (৬ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে  ৯৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ৭৫ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৮১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির একক ইপিএস হয়েছিল ৬৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৩৮ পয়সা।

ঢাকা/এনইউ

শেয়ার করুন

সিটি ব্যাংকের ইপিএস বেড়েছে

আপডেট: ০৪:২৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১