সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আপডেট: ০২:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১০২৮৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। গত বছর একই সময়ে হয়েছিল ১ টাকা ৮৯ পয়সা।
হিসাব বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৯ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিতশেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ১১ পয়সা।
ঢাকা/এমটি



































