০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সিটি ব্যাংকের নতুন এএমডি মাহবুবুর রহমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • / ১০৩৫৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতি দিয়ে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে তিনি একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ মার্চ) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাহবুবুর রহমান ২০১১ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। এর আগে তিনি বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ছিলেন। এছাড়া তিনি লিডস করপোরেশন লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল কর্মকর্তা এবং গ্রামীণফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মাহবুবুর রহমান ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ স্বীকৃত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

এছাড়া আইডিএলসি এবং সিটি ব্যাংকের দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটেল রিসোর্স লিমিটেডের পরিচালক।

ঢাকা/টিএ

শেয়ার করুন

সিটি ব্যাংকের নতুন এএমডি মাহবুবুর রহমান

আপডেট: ০৪:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২