০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

সিটি ব্যাংক জাতিসংঘের নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সের সদস্য

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • / ১০৩৪২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সিটি ব্যাংক সম্প্রতি নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স (এনজেডবিএ) এ যোগ দিয়েছে। একটি সবুজ বিশ্ব গড়ার লক্ষ্যে জাতিসংঘের অধিভুক্ত সারাবিশ্বের নেতৃস্থানীয় ব্যাংকগুলো নিয়ে এই নেট-জিরো ব্যাংকিং জোট গঠিত।

সোমবার (২৫ এপ্রিল) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্যারিস চুক্তির বৈশ্বিক তাপমাত্রা লক্ষ্যসমূহ পূরণের স্বার্থে ২০৫০ সালের মধ্যে শূন্য মাত্রার কার্বন নির্গমন নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকের ঋণদান ও বিনিয়োগ কর্মসূচি পালনে সিটি ব্যাংক এখন প্রতিশ্রুতিবদ্ধ।

ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভ (ইউএনইপিএফআই)-এর উদ্যোগে নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স (এনজেডবিএ) গঠিত হয়েছে এবং এটি গ্লাসগো ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর নেট জিরো (জিএফএএনজেড)-এর ব্যাংকিং অংশ। জলবায়ু ও অর্থ সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত এই জোটের সভাপতিত্ব করেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আর্থিক খাতের দায়িত্বকে বেঁধে দেবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেই এই জোট যারা বিশ্বব্যাপী ব্যাংকিং সম্পদের প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে। এই জোটে ৪০টি দেশের ১০০টিরও বেশি সদস্য ব্যাংক রয়েছে। নেট-জিরো ব্যাংকিং একটি স্বল্প-কার্বন ভিত্তিক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নির্মাণে ব্যাংকগুলির ভূমিকাকে নিরূপণ ও সমর্থন করে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম সিটি ব্যাংক তার ঋণ, বিনিয়োগ ও উপদেষ্টা সেবার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জীবনমানের সঙ্গে আপোস না করে অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখছে। টেকসই অর্থায়ন ও সবুজ অর্থায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিং ২০২০ অনুসারে সিটি ব্যাংক বাংলাদেশের শীর্ষ-১০ টেকসই ব্যাংকের মধ্যে অন্যতম হিসাবে স্বীকৃতিও পেয়েছে গত বছর।

প্যারিস চুক্তি ও জাতিসংঘের বৃহত্তর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছানোর জন্যে সিটি ব্যাংক তার ঋণ প্রদানের বেলায় দায়িত্বশীল অর্থায়নকে মেনে চলে এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের টেকসই আর্থিক নীতির আলোকে জনগণের উন্নতির জন্য গ্রাহকদের জন্য পরিবেশগত, সামাজিক এবং গভর্নেন্স (ইএসজি) বিনিয়োগ নীতি অনুসরণ করে থাকে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

সিটি ব্যাংক জাতিসংঘের নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সের সদস্য

আপডেট: ১২:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২