সিম স্লট ছাড়াই আসছে ভবিষ্যতের আইফোন
- আপডেট: ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আইফোন ১৫ আসবে ২০২৩ সালে। এটিতে কোন সিম থাকবে না বলে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সংবাদ মাধ্যম টাইমস নাউ নিউজ জানায়, সেই ফোনে দুটি ই-সিম সাপোর্ট থাকতে পারে। তবে সিম কার্ড স্লট বাদ দিতে পারলে এটিকে পানিরোধী করা যাবে।
তবে এখানে একটি বিষয় এখনও পরিষ্কার নয় যে, নন-প্রো মডেলগুলো তখনও ই-সিম অথবা সিম কার্ড স্লটের ডিজাইন রাখা হবে কি না।
এছাড়া আইফোন ১৫ এর অন্তত একটি মডেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে। মেমোরি ক্যাপাসিটি থাকতে পারে দুই টেরাবাইট।
সেইসঙ্গে সেই পেরিস্কোপ লেন্সকে সামনে রেখে আগামী বছরের আইফোনে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।
সংবাদ মাধ্যমটি আরও জানায়, আগামী বছরের আইফোনে থাকবে কিউএলসি ফ্ল্যাশ স্টোরেজ। এই প্রযুক্তির কারণেই হয়তো এর মেমোরির ক্ষমতা দুই টেরাবাইটে উঠবে।
ঢাকা/বিএইচ



































