সূচকের উত্থানেও লেনদেন কমে তিন’শ কোটির ঘরে
- আপডেট: ০৪:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১০৪৩২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৪ নভেম্বর) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমে তিন’শ কোটির ঘরে। এদিনও ডিএসইর অপরির্তিত অধিকাংশ কোম্পানির শেয়ারদর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার ডিএসইতে ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৯ কোটি ৪৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪০৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৬ পয়েন্টে।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে বিডি মনোস্পুল পেপার
আজ ডিএসইতে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির।
অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৫ পয়েন্টে। সিএসইতে ১৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৪২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
দিন শেষে সিএসইতে ৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার।
ঢাকা/এসএ



































