১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সূচকের উত্থানে চলছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫০:০১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৫৯ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৭ ডিসেম্বর) সূচকের উত্থানে মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৮৯ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৭৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৪ টির, কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টি কোম্পানির শেয়ারদর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের উত্থানে চলছে লেনদেন

আপডেট: ১১:৫০:০১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫