১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সূচকের উত্থানে চলছে লেনদেন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১০২৮৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৭ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯৭ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৮ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৮২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬ টি কোম্পানির শেয়ারদ।
ঢাকা/এসএইচ



































