০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সূচকের উত্থানে চলছে লেনদেন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৩৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ১০২৬২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’১৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭৬ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০৪ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০৬ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৯ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৭০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৬ টির, কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টি কোম্পানির শেয়ারদ।
ঢাকা/এসএইচ


































