সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ১৮০ কোটি টাকা
- আপডেট: ০১:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সূচকের উত্থানে চলছে লেনদেন। তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ আর ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: ন্যাশনাল পলিমারের আয় কমেছে
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮০ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ































