০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ৪৫০ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ১০৩৮৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। সেই সাথে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন: ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভার তারিখ ঘোষণা

আজ ডিএসইতে ৪৫০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ১০ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১০টি কোম্পানির, বিপরীতে ১১০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের উত্থানে লেনদেন ৪৫০ কোটি টাকা

আপডেট: ০৪:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪