সূচকের পতনেই লেনদেন শেষ
- আপডেট: ০৩:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১০৩০৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
রোববার ডিএসইতে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৫২ কোটি ২৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৩ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৮৫ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট কমেছে।
রোববার ডিএসইতে মোট ৩৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, দর কমেছে ২৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৪২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।
ঢাকা/এমটি
































