০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সূচকের পতনে কমেছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ১০৪২৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (১৪ মে) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ১৬২ কোটি টাকা। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫৪টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১০৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

আজ ডিএসইতে মোট ৬৩৬ কোটি ৪৯ লাখ টাকা লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৬২ কোটি ৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ৫৬ লাখ টাকা।

আরও পড়ুন: ব্লকে সী পার্ল বীচের বিশাল লেনদেন

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ১৫ পয়েন্ট কমে ১১ হাজার ৫৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত আছে ৮২টির। দিন শেষে সিএসইতে ১১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সূচকের পতনে কমেছে লেনদেন

আপডেট: ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩