সূচকের ব্যাপক উত্থানে এসএমইতে লেনদেনের সমাপ্তি
- আপডেট: ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১০৩৪১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জুন) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ এসএমই মার্কেটে সূচকের সাথে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমানও। আজ এসএমইতে সূচক বেড়েছে ১০০ পয়েন্ট বা ৫.২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫ কোটি ৪২ লাখ লাখ টাকা বেশি। গতকাল এসএমইতে ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ১০০ পয়েন্ট বা ৫.২৬ শতাংশ বেড়ে অবস্থান করছে ২ হাজার ০১৭ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানির শেয়ার দরই বেড়েছে।
ঢাকা/এসএ































