০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ১১৮ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ১০৩৭৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১১৮ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, রোববার (২৫ মে) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ১৫ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২৫ পয়েন্ট কমে যথাক্রমে ১০৩৭ ও ১৭৫২ পয়েন্টে অবস্থান করেছে।

আরও পড়ুন: ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান বেড়েছে ৫০ শতাংশ

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৮ কোটি ৩২ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ কোম্পানির শেয়ারদর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ১১৮ কোটি টাকা

আপডেট: ১২:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫