০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সূচক বাড়লো ৮২ পয়েন্ট, লেনদেন ৫৭৩ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ১০৪৪৩ বার দেখা হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় এদিন প্রধান সূচক বেড়েছে ৮২ পয়েন্ট। একইসঙ্গে লেনদেন ছাড়ালো ৫৭৩ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, সোমবার (০৭ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮২ দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯৭৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১০৮১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১৮৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন: আগামীকাল ঢাকা ব্যাংকের লেনদেন বন্ধ

আজ ডিএসইতে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০৬ কোটি ১৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৮টি কোম্পানির, বিপরীতে ৭৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচক বাড়লো ৮২ পয়েন্ট, লেনদেন ৫৭৩ কোটি টাকা

আপডেট: ০২:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫