০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সেন্ট পিটার্সবার্গে এস-৪০০ মোতায়েন করল রাশিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৪৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গুরুত্বপূর্ণ বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গ থেকে সোভিয়েত যুগের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০ সরিয়ে ফেলা হয়েছে। তার পরিবর্তে এ নগরীতে অত্যাধুনিক প্রযুক্তির এস-৪০০ মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিবেশী দেশ ফিনল্যান্ড। খবর মস্কো টাইমসের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গুগল আর্থ থেকে নেওয়া সেন্ট পিটার্সবার্গের একটি ছবি প্রকাশ করে ফিনল্যান্ডের গণমাধ্যম এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচার করে। এতে মার্কো একলুন্দ নামে ফিনল্যান্ডের এক সামরিক বিশেষজ্ঞের বরাত দিয়ে বলা হয়, সেন্ট পিটার্সবার্গের চারদিকে আগে কমপক্ষে ১৪টি এস-৩০০ মোতায়েন ছিল।

গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে এগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখন এসব স্থানে অত্যাধুনিক প্রযুক্তির এস-৪০০ বসানো হচ্ছে।২০ বছর আগেকার এস-৩০০ দিয়ে এখন ইউক্রেনে হামলা চালাচ্ছে। সোভিয়েত যুগের এ অস্ত্র দিয়ে এ পর্যন্ত ৫ শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইউক্রেনে। রাশিয়ার সব পুরনো মডেলের সমরাস্ত্র এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বলে ফিনল্যান্ড দাবি করছে।

আরও পড়ুন: পার্থ-অর্পিতার নামে আদালতে চার্জশিট

ঢাকা/এসএ

শেয়ার করুন

সেন্ট পিটার্সবার্গে এস-৪০০ মোতায়েন করল রাশিয়া

আপডেট: ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২