০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সেরা অভিনেতার পুরস্কার পেলেন রাশেদ সীমান্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / ১০৩৮৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতাদের একজন রাশেদ সীমান্ত। বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে আলোচনায় উঠে এসেছেন এ নবীন অভিনেতা। তার অভিনীত বেশ কয়েকটি নাটক বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এ কারনে তিনি প্রশংসিতও হয়েছেন দর্শকের কাছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

২০১৯ সালে জিয়াউর রহমানের পরিচালনায় ‘মধ্য রাতের সেবা’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। এখন পর্যন্ত সেই নাটকটি ডিজিটাল প্লাটফর্মে দেখেছেন ৬৫ লাখেরও বেশি দর্শক। সেই নাটকটিতে অভিনয়ের জন্য এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রাশেদ সীমান্ত। সম্প্রতি অনুষ্ঠিত হলো ট্র্যাব অ্যাওয়ার্ড আসর। এতে তাকে এই পুরস্কার দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে রাশেদ সীমান্ত বলেন, ‘ আমি আসলে এখনও অভিনয়ের অনেক কিছুই জানিনা। প্রতিনিয়তই শিখে যাচ্ছি। তারপরও দর্শক আমার অভিনয় পছন্দ করেন। তাই তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। অভিনয়ের জন্য পুরস্কার প্রাপ্তি আমার জন্য সৌভাগ্যের একটি বিষয়। আশা করছি ভবিষ্যতেও ভালো গল্পের নাটকে দর্শক আমাকে দেখতে পাবেন।’

এরইমধ্যেই তিনটি একক নাটকের শুটিং শেষ করেছেন এই অভিনেতা। যেগুলো পর্যায়ক্রমে টিভিতে প্রচার হবে। প্রসঙ্গত, রাশেদ সীমান্ত অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো ‘প্রবাসী টাকার মেশিন’, ‘ মানবতা’, ‘বরিশাল টু ঢাকা’, ‘আমার বাবা’ , ‘হিল্লা বিয়ে’ ও ‘হাটা জামাই’।

উল্লেখ্য, রাশেদ  সীমান্তের পৌত্রিক বাড়ী বরিশাল বিভাগ এর ভোলা জেলায় তবে তার জন্ম এবং বেড়ে উঠা ঢাকা টঙ্গীতে । পড়ালেখা টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি পাস করেন। ২০০৬ সালে উত্তরার ঢাকা বয়েজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।এবং অন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় এর ঢাকা ক্যাম্পাস থেকে পড়ালেখা শেষ করেন।

কর্মজীবন

তিনি ২০১১ সালে বৈশাখী টিভি এর মার্কেটিং সেকশনে কাজ করেন। ধীরে ধীরে অনুষ্ঠানের প্রিভিউ কমিটির সদস্য হন। বিক্রয় ও বিপণন বিভাগে। বর্তমানে বিভাগটির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন তিনি।এখন পর্যন্ত কোন টেলিভিশন চ্যানেলের সর্বকনিষ্ঠ বিক্রয় ও বিপণন বিভাগের ইনচার্জ।এছাড়া তিনি কাজের পাশাপাশি শখের বশে অভিনয় করেন তার বেশ কয়েকটি নাটক জনপ্রিয় হয়েছে দর্শক এর নিকটে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

সেরা অভিনেতার পুরস্কার পেলেন রাশেদ সীমান্ত

আপডেট: ০৫:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১