০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

সোনালী ব্যাংকের নতুন পরিচালক ড. মতিউর রহমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩৮৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তিন বছরের জন্য ড. মো. মতিউর রহমানকে নিয়োগ করেছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি এ নিয়োগ দেওয়া হয়েছে তাকে। তিনি কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিলেট ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে সম্মান ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রিস্টস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ড. মো. মতিউর রহমান ভ্যাট ও কাস্টমস বিষয়ে দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি পাশাপাশি  বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা/এমআর

শেয়ার করুন

সোনালী ব্যাংকের নতুন পরিচালক ড. মতিউর রহমান

আপডেট: ০৬:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২