০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সোশ্যাল মিডিয়া ছাড়লেন রাজ কুন্দ্রা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • / ১০৩২২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা কিছুদিন আগেই পর্নগ্রাফি মামলায় জামিন পেয়েছেন। টানা ২ মাস কারাবাসের পর ২০ সেপ্টেম্বর তিনি জামিন পান। এরপর থেকেই আড়ালে রয়েছেন। এবার সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিলেন তিনি। বন্ধ করে দিলেন টুইটার, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট। গ্রেফতারের আগে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন রাজ। শিল্পার সঙ্গে বেশির ভাগ সময় ছবি ও নানান মজাদার ভিডিও পোস্টও করতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু সেই সব এখন অতীত।

অন্যদিকে, শিল্পা এখনও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। দীপাবলি উপলক্ষে ছেলে ভিয়ানের সঙ্গে কেনাকাটা করতেও বেরিয়েছেন তিনি। শিল্পার পোস্টে থাকছে না রাজের ছবি বা তাকে ঘিরে কোনো মন্তব্য। দার্শনিক উদ্ধৃতি থেকে সাহস সঞ্চয় করে কঠিন সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ। তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে। ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

সোশ্যাল মিডিয়া ছাড়লেন রাজ কুন্দ্রা

আপডেট: ০১:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১