স্টক ডিভিডেন্ড বন্টনের অনুমতি পেলো ৫ কোম্পানি
- আপডেট: ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদের ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কে অ্যান্ড কিউ লিমিটেড ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেক শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ স্টক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ৭ শতাংশ স্টক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ৭ শতাংশ স্টক, কে অ্যান্ড কিউয়ের ৫ শতাংশ স্টক ও শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে বিএসইসি।
এই স্টক ডিভিডেন্ডের জন্য সাইফ পাওয়ারটেকের ২৮ ফেব্রুয়ারি, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ মার্চ, ইন্ট্রাকোর ১ মার্চ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২৮ ফেব্রুয়ারি এবং কে অ্যান্ড কিউয়ের ২৮ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে কোম্পানিগুলোর শেয়ার থাকবে, তারা স্টক ডিভিডেন্ড পাবে।
উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি স্টক ডিভিডেন্ড ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক স্টক ডিভিডেন্ডের পরিমাণ।
ঢাকা/এমআর































