০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

স্থায়ী জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ১০৪১৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: স্ত্রী ইসরাত জাহানের করা যৌতুক মামলায় আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার আল আমিন হোসেন। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮-এর বিচারক মাফরোজা পারভীন এ জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আবদুর রহমান মাসুম বিষয়টি জানিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবি করে গত ৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে মামলাটি করেন আল আমিনের স্ত্রী ইসরাত জাহান। আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিনকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলায় বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসলামি শরিয়াহ মোতাবেক ইসরাত জাহান ও আল আমিন বিয়ে করেন। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে। বড় ছেলে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি ভার্সনে কেজিতে পড়াশোনা করছে। বেশ কিছু দিন ধরে আল আমিন স্ত্রী ও সন্তানদের ভরণ-পোষণ দেন না এবং খোঁজও না নিয়ে এড়িয়ে চলছেন। যোগাযোগও করেন না।

আরও পড়ুন: গুজরাট ট্রাজেডিতে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল আমিন তাকে এলোপাতাড়ি কিলঘুসিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। সংসার করবেন না বলে জানান। ইসরাত জাহান ৯৯৯-এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করেন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলাও হয়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

স্থায়ী জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

আপডেট: ০১:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২