০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্ত সিংয়ের ৫ আত্মীয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ১০৩০২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিহারের লাখিসারাইতে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলিউডের অকাল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়। দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে একজন সুশান্তের বড় বোনের স্বামী। এছাড়াও এই অভিনেতার দুই ভাগ্নের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় লালজিত সিং, নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবী-র নাম রয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের। এই দুর্ঘটনায় সুশান্তের পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, গুরুতর আহত আরও ৪ জন। দুর্ঘটনায় প্রাণ হারানো ছয় জনের দেহ ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। মৃতদের সবাই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন। সেখান থেকে জামুইখেরা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরবেলায় গাড়ির গতি অনিয়ন্ত্রিত ছিল, পাশাপাশি কুয়াশা থাকায় কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্ত সিংয়ের ৫ আত্মীয়

আপডেট: ০৩:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১