সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমেছে
- আপডেট: ০৭:৪০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১০৩১৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত কমেছে বলে ঘোষণা দিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। রোববার এ ঘোষণা দেন তারা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেন। তারা বলেন ১ লিটার খোলা সয়াবিন তেল সর্বোচ্চ খুচরা মূল্য ১৮০ টাকা, ১ লিটার বোতল সয়াবিন তেল ১৯৯ টাকা, ৫ লিটার বোতল সয়াবিন তেল ৯৮০ টাকা মূল্যে বিক্রয় করা হবে। ২৭ জুন থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে বলে জানান তারা।
এর আগে গত ৯ জুন সয়াবিন তেলের দাম বেড়েছিল প্রতি লিটারে ৭ টাকা। বর্তমানে দেশের বাজারে সয়াবিন তেলের ১ লিটার বোতলের দাম রাখা হচ্ছে ২০৫ টাকা। ৫ লিটারের বোতলের দাম ৯৯৭ টাকা, আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৮৫ টাকা।
ঢাকা/এসএম







































