০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • / ১০৩৫২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের মৌসুমে হজ পালন করতে গিয়ে ১৩ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের মধ্যে চারজন নারী রয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে বলা হয়েছে, গত ৪ জুলাই মো. আবদুল মোতালিব (৫৮) নামের এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- বিটি ০৬৮৬৭১০।

আর গত ৩ জুলাই মো. খায়বার হোসেন (৫৫) নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর- ইএফ ০১৫৬১৬২। তিনি রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গেছেন ৬০ হাজার ১৩৯ জন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে ১৪৭টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৪টি ফ্লাইট।

ঢাকা/এসএ

শেয়ার করুন

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু

আপডেট: ১২:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২