০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
হঠাৎ অসুস্থ অভিনেতা সিদ্দিক
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১০৩৪১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: হিমু আকরাম পরিচালিত ‘শান্তি মলম ১০ টাকা’ ধারাবাহিকের শুটিং সেটে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। সেখান থেকে তাকে যেতে হয় হাসপাতালে। ঘটনাটি ঘটে গত ১২ নভেম্বর। এরপর কিছুটা সুস্থ হয়ে ফেসবুকে সেদিনের ঘটনার বর্ণনা দেন তিনি। সিদ্দিক বলেন, সবকিছু ঠিক থাকলে পরশু ভারতে যাব। ডাক্তাররা বলেছেন, আমার হার্টের পরীক্ষা করানো দরকার। ভারতের বড় একজন হার্টের ডাক্তারকেই হার্ট দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষা-নিরীক্ষাগুলো সেখানেই করাব।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, দর্শক-ভক্ত সবার কাছে দোয়া চাই। চিকিৎসা শেষে ফিরে এসে আবার শুটিংয়ে যোগ দেব। আশা করি, বড় কোনো সমস্যা হয়নি।
ঢাকা/এমটি
ট্যাগঃ
হঠাৎ অসুস্থ অভিনেতা সিদ্দিক হিমু আকরাম পরিচালিত ‘শান্তি মলম ১০ টাকা’ ধারাবাহিকের শুটিং সেটে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। সেখান থেকে তাকে যেতে হয় হাসপাতালে। ঘটনাটি ঘটে গত ১২ নভেম্বর।




































