১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
হতাশায় বলিউড ছাড়ছে নার্গিস ফাখরি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১০৩৪৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিউড ছাড়ছেন অভিনেত্রী নার্গিস ফাখরি। হতাশা থেকেই তাঁর এ সিদ্ধান্ত বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘টানা ১১ বছর ধরে বলিউডে কাজ করছি। কিন্তু এত পরিশ্রম করে কী লাভ যদি পরিবার ও নিজেকে সময় না দিতে পারি? তাই বলিউড থেকে আপাতত নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি আরও বলেছেন, ‘আগামীতে এমনও হতে পারে, আমি হয়তো আর কাজ পাব না। সিনেমার এই জগতে ফিরতেও সমস্যা হতে পারে। তারপরও নিজের এ সিদ্ধান্তে আমি খুশি। কারণ এখন আর অন্তত বলিউড তারকাদের সঙ্গে ইঁদুর দৌড়ে নামতে হবে না। কিন্তু বলিউড ছাড়লেও অভিনয়ের প্রতি যে ভালোবাসা সবসময় ছিল, তা অটুট থাকবে। যে কারণে ভবিষ্যতে হয়তো অভিনয়ে ফিরেও আসতে পারি।’
ট্যাগঃ
বলিউড ছাড়ছেন অভিনেত্রী নার্গিস ফাখরি। হতাশা থেকেই তাঁর এ সিদ্ধান্ত বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি হতাশায় বলিউড ছাড়ছে নার্গিস ফাখরি



































