০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

হাওরের প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: রাষ্ট্রপতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • / ১০৩৭৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হাওরে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছে রাষ্ট্রপতি স্থানীয় প্রতিনিধিদের। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য ও পলিথিন ব্যবহার কমানোর আহ্বান জানায়।

তিনি বলেন, ‘প্লাস্টিক বর্জ্য ও পলিথিনের ব্যবহার যাতে হাওর এলাকার পর্যটনের পরিবেশ নষ্ট না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অষ্টগ্রাম উপজেলা অডিটরিয়াম ভবনে মঙ্গলবার রাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘হাওরের উন্নয়ন নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে, সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। এ ছাড়া পরিবেশ রক্ষা করে অর্থনীতি ও জীবনমানের কীভাবে উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, ‘আপনারা জনগণ ও ভোটারদের প্রশ্ন করুন, আপনাদের প্রতি তাদের কোনো অভিযোগ আছে কি না। তাহলে জনগণ ও রাজনীতিবিদদের মধ্যে সুসম্পর্ক ও জবাবদিহির পরিবেশ তৈরি হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।’

বিশ্বজুড়ে পরিবেশবিষয়ক চিন্তাধারায় টেকসই উন্নয়নের ধারণা শক্তিশালী হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘পরিবেশ ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

এর আগে বিকেলে রাষ্ট্রপতি মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাতশলা সেতু পরিদর্শন করেন। পরে এই মহাসড়কের ‘আই লাভ অষ্টগ্রাম’ পয়েন্টে ‘পর্যটনে অষ্টগ্রাম’-এর শুভ উদ্বোধন করেন। এরপর অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতু পরিদর্শন করেন তিনি।

এ সময় কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কি‌শোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আস‌নের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পু‌লিশ সুপার মোহাম্মদ রা‌সেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলো।

উল্লেখ্য, গত ২২ আগস্ট বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রাষ্ট্রপ্রধান তার জন্মস্থান মিঠামইনে পৌঁছায়। এ সফরে রাষ্ট্রপতির সফর সঙ্গী হয়েছে পরিবারের কয়েকজন সদস্য, একজন সংসদ সদস্য, বঙ্গভবনের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন: ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান: প্রতিমন্ত্রী

লোডশেডিং থেকে কেউ বাদ যাচ্ছে না: প্রতিমন্ত্রী

দাম বাড়লো সয়াবিন তেলের

ঢাকা/এসএ

শেয়ার করুন

হাওরের প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: রাষ্ট্রপতি

আপডেট: ০১:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২