০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

হাদিসুরের মরদেহ ঢাকায় আসছে আজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • / ১০৩৪৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আজ বৃহস্পতিবার (১০ মার্চ) দেশে আনা হবে। বুধবার (৯ মার্চ) রাতে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইউক্রেন থেকে হাদিসুরের মরদেহ প্রথমে মলদোভা নিয়ে যাওয়া হবে। এরপর রোমানিয়া ও হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট হয়ে বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে গতকাল বুধবার (৯ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব-ইউরোপ) শিকদার বদিউজ্জামান বলেছিলেন, হাদিসুর রহমানের মরদেহ এখনো ইউক্রেনে রয়েছে। যত দ্রুত সম্ভব আমরা তার মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এ বিষয়ে আমরা আন্তরিক। বিষয়টি নিয়ে এরই মধ্যে আমাদের তিনটি মিশন একসঙ্গে কাজ করছে।

তিনি বলেন, হাদিসুরের মরদেহ কতদিনের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে, তা টাইম ফ্রেম বেঁধে বলা মুশকিল। কারণ আপনারা জানেন ইউক্রেনে যুদ্ধ চলছে। সেখানে কেউ প্রবেশ করতে পারছেন না। তবে তার মরদেহ দেশে আনতে আমাদের শতভাগ আন্তরিকতা রয়েছে।

এদিন দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তার আগে, ইউক্রেনে আটকেপড়া ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়া হয়ে দেশে ফেরেন। তাদের বহন করা বিমানটি বুধবার বেলা ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে আমরা তার মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে কাজ করছি, সেটা সম্পন্ন হোক। তারপর ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যা করণীয়, তা আমরা করব।

এ সময় ২৮ বাংলাদেশি নাবিক নিরাপদে দেশে ফিরতে পারায় তিনি আনন্দ প্রকাশ করে বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। কারণ ইউক্রেনে যে যুদ্ধাবস্থা, সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের নাবিকদের দেশে ফিরিয়ে আনতে পেরেছি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

হাদিসুরের মরদেহ ঢাকায় আসছে আজ

আপডেট: ০২:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২