হিজাব ইস্যুতে ইরানে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৯২
- আপডেট: ১১:০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুতে উত্তাল হয়ে ওঠা ইরানে এ পর্যন্ত ৯২ বিক্ষোভকারী নিহত হয়েছেন। রোববার ইরানের মানবাধিকার সংগঠনগুলো এ কথা জানিয়েছে। এদিকে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে শনিবার কানাডার মন্ট্রিল ও অন্যান্য শহরে বিক্ষোভ দেখিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। খবর এএফপি ও আলজাজিরার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শুধু কানাডাতেই নয়, তেহরানের শাসনব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়ে কুর্দি সম্প্রদায়ের কয়েকশ মানুষ বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। প্ল্যাকার্ড নিয়ে হোয়াইট হাউসের গেটের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানান তাঁরা।
কানাডার মন্ট্রিলে বিক্ষোভে বেশ কয়েকজন নারী নিজের চুল কেটে প্রতিবাদ জানান। জনগণের মধ্যে থাকা ক্ষোভ বিস্ম্ফোরিত হয় গত ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনির মৃত্যুর পর। ২২ বছর বয়সী কুর্দি নারী মাহসা ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। দেশটির কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে নৈতিক পুলিশ তাঁকে গ্রেপ্ততার করে। তাঁর মৃত্যুর সঙ্গে দেশটির হিজাব আইন পড়েছে বিরোধিতার মুখে। ইরানে রাজনীতি, অভিভাবকত্ব, অফিস ও বাসায় নারীদের দ্বিতীয় সারিতে ফেলা সবচেয়ে প্রকাশ্য ধর্মশাসন এই হিজাব ও পোশাক আইন।
চলমান প্রতিবাদে বিক্ষোভকারীদের জ্বালানো আগুনে অনেক নারী তাঁদের হিজাব পোড়াচ্ছেন, গোয়েন্দা কর্মকর্তাদের সামনে চুল খুলে নাচছেন, যা শাসকদের প্রতি প্রকাশ্য অবাধ্যতার সুনির্দিষ্ট চিত্র হাজির করছে।
আরও পড়ুন: একদিন পরই জামিন পেয়েছে ইমরান খান
ঢাকা/এসএ






































