হিরো আলম ও বাদামকাকু গাইলো ‘হাউ ফানি’
- আপডেট: ০৩:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১০৩৮৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকরের সঙ্গে জুটি বাঁধলো এপার বাংলার হিরো আলম। হাউ ফানি! কোনো মজার দৃশ্য নয়, এমন একটি গানে কণ্ঠ দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিক আলোচিত-সমালোচিত হিরো আলম ও ভূবন বাদ্যকর।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কলকাতার লেকটাউনের একটি স্টুডিওতে চলছে গানটির রেকডিং। কিছুদিন আগে হিরো আলম বলে, ওপার বাংলায় গিয়ে কাজ করবো। শুক্রবারই (৮ এপ্রিল) কলকাতায় পা রেখেছে হিরো আলম। কিন্তু কেন হঠাৎ কলকাতায় আসা? প্রথমে এই প্রশ্নের জবাব দিতে চায়নি আলম। পরে শনিবার (৯ এপ্রিল) আর কোনো রাখঢাখ করেনি আলম।
তিনি জানায়, কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে গান রেকর্ড করছে তিনি। এই গানটি লিখেছে এফএ প্রীতম এবং সুরকার অজিত সাহিন। এদিন রেকর্ডিং স্টুডিওতে উপস্থিত ছিলো ভুবন বাদ্যকরের স্ত্রীও। হিরো আলম বলে, আমরা দু’জনই ভাইরাল। তাই একসঙ্গে গান করছি। এই গানও ভাইরাল হবে। গানের নাম হাউ ফানি। এই গানের উপর ভিডিও নির্মাণ হবে বলে জানা গিয়েছে। সেই পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।
ঢাকা/এসএ





































